advertisement
advertisement

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে

ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ ও ভর্তি পরীক্ষা আয়োজনে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু ও ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আজ রোববার ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আলোচনা হয়।

এ ছাড়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে ভর্তির আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ জন্য ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তিপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর