বল হাতে ৩ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং
একটা টেস্ট, আরেকটা ওয়ানডে—ফরম্যাট ভিন্ন, তুলনাও তাই পুরোপুরি মেলে না।তবে একটা জায়গায় মিল বড়ই—দুটোই অপরাজেয় যাত্রা থামিয়ে দেওয়ার।২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে স্বাগতিকদের ১২ বছর ও ১৮টি সিরিজ অপরাজেয় থাকার ধারায় ছেদ টেনেছিল নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে কিউইদের আধিপত্যে ইতি টানল ভারত। সাত বছর আর ১১ সিরিজ পর দেশের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ড।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত জিতেছে ৩-২ ব্যবধানে।আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের ২২ রানের জয়ে এই ‘প্রতিশোধের মঞ্চায়ন’ দেখেছে ক্রিকেট।সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতেছিল ভারতই। তৃতীয়টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থটিতে জয় পায় নিউজিল্যন্ড। আজ শেষ ম্যাচেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকেরাই।
কিন্তু ভারত ম্যাচটা নিজেদের দিকে টেনে নিয়েছে বোলারদের কৃতিত্বে।২০৯ রান তাড়া করতে নেমে অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, আকিব নবী ও যশ ঠাকুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়েছে নিউজিল্যান্ড।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।