advertisement
advertisement

অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

হাতে-কলমে হার্ডওয়্যার ও নেটওয়ার্কের বিভন্ন সমস্যা সমাধানের প্রশিক্ষণ দিচ্ছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি

advertisement

সকাল ১০টা। অফিস খুলতেই দেখা গেল প্রিন্টার কাজ করছে না। ওয়াই-ফাই চলছে থেমে থেমে, হিসাব বিভাগের ল্যাপটপ চালুই হচ্ছে না, আর জরুরি ফাইলটা আটকে আছে অন্য একটি কম্পিউটারে। ছোট ও মাঝারি অফিসে এমন দৃশ্য প্রায় রোজকার। তখন সবাই খোঁজেন এমন একজনকে, যিনি হার্ডওয়্যার বোঝেন, নেটওয়ার্ক বোঝেন, আবার মানুষের সঙ্গে ধৈর্য ধরে কথাও বলতে পারেন। অফিসের ভাষায় তিনিই ‘আইটির লোক’।

এই আইটির লোক তৈরির উদ্যোগ নিয়েছেন এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ও এম আহসান হাবিব।বড় প্রতিষ্ঠানে এ কাজের জন্য আলাদা তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ থাকে। কিন্তু ছোট অফিসে সাধারণত একজনকেই সব সামলাতে হয়, কম্পিউটার মেরামত থেকে শুরু করে নেটওয়ার্ক, প্রিন্টার—এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত। এমন বহুমুখী কাজের জন্য কর্মী তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুর-১১ এলাকায় প্রশিক্ষণ কোর্স চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাঠপর্যায়ে তাদের ১৭ বছরের কাজের অভিজ্ঞতা থেকে কোর্সটি সাজানো হয়েছে।হার্ডওয়্যার থেকে নেটওয়ার্কউদ্যোক্তারা জানান, ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ নামের এ প্রশিক্ষণের ক্লাস হবে সশরীর শ্রেণিকক্ষে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর