সুইজারল্যান্ডের রাজধানী বার্নের রাজপথে চলছে বিক্ষোভ
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুইজারল্যান্ড। রাজধানী বার্নের রাজপথে কয়েক শ পুরুষ বিক্ষোভ করেছেন। নারীর প্রতি বিদ্বেষ দূর করা ও সহিংসতা বন্ধের দাবিতে তাঁদের এ বিক্ষোভ। বিক্ষোভকারীদের আহ্বান, এ বিষয়ে পুরুষদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।সুইজারল্যান্ডের পার্লামেন্টের সামনে স্থানীয় সময় শনিবার ‘নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দেশটিতে কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীর প্রতি বিদ্বেষমূলক প্রবণতা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এমন উদ্বেগ সামনে রেখে পাল্টামতবাদ গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে রাজপথে বিক্ষোভ হয়েছে।ইউরোপে বিক্ষোভ: তরুণেরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছেননারীদের প্রতি এমন বিদ্বেষমূলক মনোভাব গড়ে উঠতে ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’–এর ভূমিকা আছে।
এটা এমন একটি অনলাইন ফোরাম, যা পুরুষ আধিপত্য এবং নারীদের প্রতি বিদ্বেষকে উসকে দেয়।বিক্ষোভের অন্যতম আয়োজক ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘নারী ও সমকামীদের প্রতি সহিংস আচরণের যে সমস্যা বিদ্যমান, তার মূলে আমরা পুরুষেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।