advertisement
advertisement

মাইক্রোসফটের বৈশ্বিক বিপর্যয় কেন হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
মাইক্রোসফটের বৈশ্বিক বিপর্যয় কেন হলো

মাইক্রোসফটের বিভিন্ন সেবা মিলিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হয়েছে

advertisement

১২ নভেম্বর, বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তখন কর্মদিবসের ব্যস্ত দুপুর। হঠাৎ করেই অনেক ব্যবহারকারী খেয়াল করলেন, তাঁরা আউটলুকে ই-মেইল খুলতে পারছেন না। কেউ নতুন মেইল পাঠাতে পারছেন না, আবার কেউ পাচ্ছেন না জরুরি বার্তা।

একই সঙ্গে অচল হয়ে পড়ে টিমসের ক্যালেন্ডারসহ বেশ কিছু ফিচার, শেয়ারপয়েন্ট এবং কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা।শুরুর দিকে মাইক্রোসফট জানিয়েছিল, সমস্যাটি শুধু আমেরিকা মহাদেশের ব্যবহারকারীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি স্বীকার করতে বাধ্য হয়, পৃথিবীর যেকোনো প্রান্তের ব্যবহারকারীরাই সাময়িক এই সমস্যায় পড়তে পারেন।

অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে অন্তত ৭৪টি দেশ ও অঞ্চল থেকে বিভ্রাটের খবর জমা পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর