advertisement
advertisement

মিশন এনসেলাডাস - ১


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
মিশন এনসেলাডাস - ১

advertisement

১৭ জুলাই ২০৩১, নাসাঘরের সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। মিশন কন্ট্রোলের সবার চোখ এক নারীর দিকে। সবাই তাঁকে ‘মম’ নামে ডাকত। মিশন অপারেশনস ম্যানেজার কথাটির আদ্যক্ষর নিয়ে তৈরি এই নাম। কেউ একবার মজা করে তাঁর মনিটরে এই নামে একটি স্টিকার লাগিয়ে দিয়েছিল। সেখান থেকেই নামটির শুরু।মার্টিন সোজা হয়ে এমনভাবে বসেছিল, যেন নিজের মনিটরের আড়াল থেকেও তাঁকে ভালোভাবে দেখতে পায়। মমের বয়স প্রায় তার মায়ের সমান।

নিজের ডেস্কে বসে পুরোনো আমলের হেডসেটটা ঠিক করে নিলেন মম। তারপর মাইক্রোফোনে স্পষ্ট করে কথা বললেন। তবে তাঁর কণ্ঠে হালকা উদ্বেগের ছাপ।‘ক্যারিয়ার সিগন্যাল পাওয়া গেছে। টেলিমেট্রি ডেটার অপেক্ষায় আছি।’কয়েক সেকেন্ড কেটে গেল। কিছুই ঘটল না। কেউ একজন কাগজ নাড়াচাড়া করল। কোথাও শোনা গেল আঙুল ফোটানোর শব্দ। নীরবতা ভাঙল প্রায় আধা মিনিট পর। ভেসে এল একজন পুরুষের কণ্ঠ।

স্পষ্ট স্প্যানিশ টানে ইংরেজি বলছেন তিনি।‘কার্লোস ফুয়েন্তেস বলছি, মিশন অপারেশনস টিম, ডিপ স্পেস নেটওয়ার্ক।’সিগন্যালের অবস্থা এতই খারাপ যে মনে হচ্ছিল, কথা বলছেন তিনি মঙ্গলগ্রহ থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর