advertisement
advertisement

কক্সবাজারে কয়েক শ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
কক্সবাজারে কয়েক শ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

কক্সবাজারের রামুতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল। আজ বেলা দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়াতে

advertisement

কক্সবাজারের রামুতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল হয়েছে। এতে সংগঠনটির কয়েক শ নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়াতে এ মিছিল হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে বিভিন্ন ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মী ও সমর্থকেরা তিতারপাড়ার রাস্তার মোড় এলাকায় জড়ো হতে থাকেন।

বেলা দুইটার দিকে সেখান থেকে তাঁরা মিছিল বের করেন। মিছিলের সামনে ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাদ সিকদার। তিনি ওই এলাকার বাসিন্দা। এতে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে মিছিলটি প্রায় দেড় কিলোমিটার দূরে কচ্ছপিয়া স্টেশন মুখ এলাকায় গিয়ে শেষ হয়।এ মিছিলের একটি ভিডিও আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৪৪ সেকেন্ডের এ ভিডিওতে কয়েক শ মানুষের উপস্থিতি দেখা গেছে।

বেশির ভাগ তরুণ ও কিশোর।মিছিলের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর