advertisement
advertisement

আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই

advertisement

১৫ নভেম্বর, ২০২৩ সাথে লেখাটি 'অন্য আলো'তে প্রকাশিত হয়েছিল। আহসান হাবীবের জন্মদিন উপলক্ষে আজ তা আবার রস+আলোতে প্রকাশ করা হলো।নব্বই দশকের শেষ দিকে নতুন এক শব্দ এল ঢাকায়, ‘বস’। এখন যেমন ‘ব্রো’। আসলে খেলাচ্ছলে আর কিছুটা সারকাজম করে এটা বলা হতো। নিজেরা নিজেরা, বন্ধুরা বন্ধুরা, সবাই সবার বস। তবে ব্যাপারটা তরুণ ইয়ার বন্ধুবান্ধবদের মধ্যেই ছিল। ব্যতিক্রম শুধু কার্টুনিস্ট আহসান হাবীব।

তিনি খুব ক্যাজুয়ালি যেকোনো সময় যেকোনো ট্রেন্ড চট করে খুব স্মার্টলি আত্মস্থ করে নেন। এবং তখন আমরা বন্ধুবান্ধবদের মুখে এই শব্দ শুনেছি কি শুনিনি, তার আগেই শোনা গেল তিনি বলছেন, ‘বস, এইটা একটু আঁইকা দাও তো, বস এইটা টাইপ করে দাও।’ এমনকি রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে বলা, ‘বস, ভাঙতি তো নাই।’ এই রকম আরকি।

ভালোই চলছিল।কিন্তু ‘উন্মাদ’ পত্রিকার সবার কাছে এর সম্পাদক আহসান হাবীব কীভাবে ‘বস’ হয়ে উঠলেন?এর উত্তরে বলা যাবে, তিনি বস, কারণ তিনি আহসান হাবীব; অথবা তিনি আহসান হাবীব, তাই তিনি বস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর