advertisement
advertisement

‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপার

মোহাম্মদ জাহাংগীর আলম

advertisement

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দলটির নেতাদের নানা বার্তাও পাঠাতেন তিনি। তাঁর বিরুদ্ধে করা মামলাটির এজাহারে এসব অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তাঁর পাঠানো কয়েকটি বার্তার বিবরণও মামলার এজাহারে তুলে ধরা হয়েছে।

গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহাংগীর আলম চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএস মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। গ্রেপ্তারের আগে শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার বাদী চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।যেসব বার্তা পাঠাতেনমামলার এজাহারে বলা হয়েছে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠান পুলিশ সুপার জাহাংগীর আলম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর