advertisement
advertisement

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা

সমর্থকদের সঙ্গে মন্টানার বিজয়ী ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগ

advertisement

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য থেকে তিন দশক পর প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। সাবেক দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা স্যাম ফোরস্ট্যাগ রিপাবলিকান প্রার্থী অ্যারন ফ্লিন্টকে হারিয়ে জয় পেয়েছেন। তাঁর এ জয়ে শুধু অঙ্গরাজ্যটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়নি, দাবানল মোকাবিলা ও সরকারি বনভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

৩২ বছর বয়সী ফোরস্ট্যাগ মন্টানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলো পুনর্গঠন, দাবানল প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং বনাঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নেতা হিসেবে ফোরস্ট্যাগ লোলো, বিটাররুট ও গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের প্রায় ৮০০ কর্মীর প্রতিনিধিত্ব করেছেন।

ফলে সরকারি বন ব্যবস্থাপনা ও দাবানল মোকাবিলার বিষয়ে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে।নির্বাচনের আগে ‘দ্য ওয়াইল্ড আইডিয়া’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোরস্ট্যাগ বলেন, নিয়ন্ত্রিতভাবে বন পোড়ানোর অনুমোদনপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর