নিহত মুকুল বসুনিয়া ও শাকিব বসুনিয়ার লাশ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়
‘গাড়ি তো চলন্ত অবস্থায়। আমি ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না। গাড়ি আরও স্পিডে টান দিছে। হেলপারটা এক হাতে আমার গলায় গামছা পলট দিয়া দুইজনকাকে গুড়ি (লাথি) দিয়া ফেলে দিছে।’ রংপুরের তারাগঞ্জে চলন্ত বাসে গলায় গামছা পেঁচিয়ে আটকে রাখা এবং দুই যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন আতিক বসুনিয়া।জাহিদা বেগম, নিহত শাকিবের স্ত্রীরাতেই কথা হলো সকালে বাড়িতে আসবে। আমার স্বামীকে কেন মারল?
আমি এখন কাকে নিয়ে বাঁচব?’ওই ঘটনার নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। এই দুজনের প্রতিবেশী চাচা আতিক বসুনিয়া। তিনি অভিযোগ করেন, বাসের চালক ও সহকারী মিলে তাঁকে আটকে রেখে ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করেন। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়ার সঙ্গে কথা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।