ধর্ষণ
নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে প্রেমিকসহ তিন যুবকের বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার গভীর রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার কামারগাঁও গ্রামের মো. শুভ মিয়া (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)।স্থানীয় বাসিন্দা, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে শুভ মিয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি তিনি স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত শুক্রবার রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে শুভ তাকে বাড়ি থেকে ডেকে নেন।
পরে বাড়ির পেছনের একটি জমিতে দুজন অপেক্ষা করতে থাকেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।