advertisement
advertisement

সাম্প্রতিক নাশকতা ঠেকাতে সরকারের ব্যবস্থা ‘আই ওয়াশ’: জামায়াতের হামিদুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাম্প্রতিক নাশকতা ঠেকাতে সরকারের ব্যবস্থা ‘আই ওয়াশ’: জামায়াতের হামিদুর

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন হামিদুর রহমান আযাদ। ১৫ নভেম্বর

advertisement

জুলাই গণহত্যার বিচারে ধীরগতি দেখা দিয়েছে দাবি করে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামিরা জামাই আদরে জেলখানায় বাস করছে। এটা প্রমাণ করে, সরকারের ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য আছে।

আজ রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, সব ছিল আই ওয়াশ। তাঁদের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের।

এর ফলে ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসরেরা উৎসাহিত হচ্ছে।বাসে আগুন দিয়ে মানুষ মারা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের এই সমন্বয়ক বলেন, নির্বাচনের সময়ে হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর