চিকিৎসা ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেলজয়ীদের গবেষণা ও আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’। ১২ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বক্তৃতা আয়োজিত হয়।
এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, তরুণ গবেষক ও বিজ্ঞানপ্রেমী অংশ নেয়।দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক সাইফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদনান মান্নান, দৃষ্টির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের সংগঠক ও অনুষ্ঠানটির যুগ্ম সমন্বয়কারী জুয়েল আহমেদ, দৃষ্টির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তানভীর আল জাবের এবং সংগঠক ও সাংবাদিক মুজিবুল হক।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ সালের চিকিৎসা ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেল পুরস্কারজয়ীদের গবেষণা ও আবিষ্কার নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।