হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু
দুই পাহাড়ের মাঝখানে বিশাল এক সেতু। নিচে তাকালে দেখা যাবে গভীর গিরিখাত। তারও অনেক নিচ দিয়ে বয়ে চলেছে নদী। সেতুর ওপর দাঁড়িয়ে মনে হতে পারে, মেঘের কাছাকাছি কোথাও চলে এসেছি! নদী থেকে সেতুটির উচ্চতা ৬২৫ মিটার। ফুটের হিসাবে প্রায় ২ হাজার ৫১ ফুট। এত উঁচুতে নির্মিত এই সেতুই এখন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু।চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। নামের মতোই বিশাল এর অবয়ব।
উচ্চতার কারণে সেতুটি এখন সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। দুর্গম একটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা বদলে দিচ্ছে সেতুটি।পাহাড়ের ওপর সেতু তৈরির ভাবনাচীনের গুইঝৌ প্রদেশ পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। এখানে পাহাড়ের পর পাহাড়, মাঝখানে গভীর গিরিখাত। এমন ভূপ্রকৃতির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা বেশ কঠিন।
বিশেষ করে বেইপান নদীর ওপরের বিশাল গিরিখাত পার হওয়া ছিল বড় চ্যালেঞ্জ।আগে গিরিখাতের এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রায় দুই ঘণ্টা লাগত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।