advertisement
advertisement

কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে

ভারত সম্মেলনে বক্তৃতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

advertisement

কংগ্রেসের উদ্যোগে ভারতের হায়দরাবাদের ‘ভারত সম্মেলন’–এ অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩১৫ জনকে। তাঁদের মধ্যে ১১৫ জনকে ভিসা দেয়নি ভারত সরকার। একেবারে শেষ মুহূর্তে যাঁদের ভিসা বাতিল করা হয়েছে, যাঁদের দেওয়াই হয়নি এবং ভিসা থাকা সত্ত্বেও যাঁদের আসতে দেওয়া হয়নি, তাঁদের মধ্যে রয়েছেন নরওয়ের সেই নারী সাংবাদিক হেল লং।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় তাঁকে ‘অপ্রিয়’ প্রশ্ন করেছিলেন।এই অভিযোগ করেছেন তেলেঙ্গানার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর উদ্যোগেই ‘ভারত সম্মেলন’ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের এটি দ্বিতীয় বছর। গত শুক্রবার মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, ‘আমি বুঝতে পারি না, বহু ধরনের মতপ্রকাশের ক্ষেত্রে বিজেপির কিসের এত আপত্তি। গণতন্ত্রে সবারই সব ধরনের মতপ্রকাশের অধিকার রয়েছে।

নরেন্দ্র মোদি মনে করেন, তিনি একজন একনায়ক, যিনি সব কণ্ঠরোধের অধিকারী।’রেবন্ত রেড্ডি জানিয়েছেন, ‘ডিসেম্বরে হায়দরাবাদে ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর