জার্মান বিজনেস কাউন্সিল ট্রাস্টের (জিবিসি) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং সদস্যদের ব্যবসায়িক নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়েছিল ৮ নভেম্বর, ২০২৬ শনিবার দ্য ওয়েস্টিন ঢাকার গোল্ড রুমে। এই আয়োজনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টিরা এবং জিবিসির সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি একত্র হয়েছিলেন।
সভায় সংগঠনের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলোকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: ns@prothomalo.comসভায় জিবিসির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম কাউন্সিলের বার্ষিক কার্যক্রমের সাফল্য, বিধিবদ্ধ নিয়মকানুন পরিপালনের হালনাগাদ তথ্য এবং জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গৃহীত ভবিষ্যৎ উদ্যোগগুলো তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।