advertisement
advertisement

গরমে স্মার্টফোন নিরাপদে রাখবেন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
গরমে স্মার্টফোন নিরাপদে রাখবেন যেভাবে

প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন

advertisement

ধরুন, এই তীব্র গরমে বাইরে বের হয়েছেন। পকেট থেকে ফোন বের করে ছবি তুলবেন, ম্যাপ দেখে গন্তব্য খুঁজবেন কিংবা একটু ভিডিও দেখবেন। কিন্তু কিছুক্ষণ পরই খেয়াল করলেন, ফোনটি অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। ব্যাটারির চার্জও কমছে দ্রুত। কখনো আবার পর্দায় ভেসে উঠছে সতর্কবার্তা—ফোন ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহার করা যাবে না।এমন অভিজ্ঞতা আজকাল অনেকেরই হয়।

বিশেষ করে বর্তমান সময়ের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন। তবে ফোন গরম হওয়া মানেই যে সেটি নষ্ট হয়ে যাচ্ছে, এমন কিন্তু নয়। ফোনে কাজ করার সময় কিছুটা তাপ তৈরি হবেই। বিপত্তি ঘটে তখনই, যখন সেই তাপ সহজে বের হতে পারে না কিংবা বাইরের প্রচণ্ড গরমের সঙ্গে ফোনের ভেতরে তৈরি হওয়া তাপও যুক্ত হয়। কিন্তু প্রশ্ন হলো, গরমে ফোনের এমন সমস্যা হয় কেন?

চলুন, দেখে নেওয়া যাক।স্মার্টফোনের ভেতরে থাকে প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে ও নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর