advertisement
advertisement

সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়

এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাসায় ফিরছিলেন। কিন্তু পথে ঘণ্টাখানেকের যানজটে ক্লান্ত হয়ে মা রাশেদা বেগমের কাঁধে বিশ্রাম নিচ্ছেন

advertisement

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এ সিদ্ধান্ত তাঁদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

দীর্ঘদিন ধরে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় পুরো একটি শিক্ষাবর্ষ অপেক্ষা করতে হতো। নতুন উদ্যোগ সেই অনাবশ্যক বিলম্ব কমাতে পারে।চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন মাত্র এক বা দুটি বিষয়ে অকৃতকার্য।

ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি হচ্ছে।তবে সম্পূরক পরীক্ষা মানে পাসের মানদণ্ড শিথিল করা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর