advertisement
advertisement

জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের

ব্রাজিলের বিপক্ষে জয়ের পর জাপানের খেলোয়াড়দের উদ্‌যাপন

advertisement

জাপান ৩-২ ব্রাজিল চার মাস পর দেখা। বন্ধু, কী খবর বলে ব্রাজিলের ‘উপহার’ ফেরত দিল জাপান। ব্রাজিল উপহারের সেই প্যাকেট খুলে দেখে, ভেতরে একটি পাঁচ মিনিটের এবং অন্যটি যোগ করা সময়ের ‘টর্নেডো।’কথাগুলো কাল্পনিক, কিন্তু সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপান- ব্রাজিল ম্যাচ বিচারে অন্য এক বাস্তবতা। দুরপাল্লার জোড়া ‘রকেটে’ দুই গোল করেও সেই টর্নেডোয় দলের ক্ষয়-ক্ষতি এড়াতে পারেননি ভিনিসিয়ুস। ব্রাজিলকে হারতে হয় ৩-২ গোলে।

এই কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ করা সময়ে রেফারি সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন তাঁদের অধিনায়ক রাফিনিয়া। লাল কার্ড দেখেন ব্রাজিল কোচ আনচেলত্তিও।টর্নেডো বেশি সময় থাকে না আর জাপানে এই ঝড়ও কম হয় না। তাঁদের ফুটবলেও ছোট ছোট সব ঝড়ের ছাপ থাকে। গত জুলােইয়ে হিউস্টনে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে সেটা টের পেয়েছিল ব্রাজিল। চার-পাঁচ মিনিটের এক ছোট্ট ঝড়ের ফসল ছিল জাপানের একমাত্র গোলটি।

ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও ঝড়ে নিজেদের খেলায় ক্ষয়-ক্ষতির চিহৃ নিয়ে ফিরেছিল।তবে, আজকের ম্যাচটা প্রীতির বলেই হয়তো জাপানি ‘টর্নেডো’ বলে কিছু যে আছে, তা ভুলে গিয়েছিল ব্রাজিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর