advertisement
advertisement

খুলনায় সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
খুলনায় সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে

advertisement

খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, যেকোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে হবে।

আজ শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে।

ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর