advertisement
advertisement

‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ

ভারত ফুটবল দলের কোচ নওশাদ মুসা

advertisement

‘আমি ভিএআর পছন্দ করি না’—কথাটা বলেই যেন একটু হাসির খোরাক জোগালেন ভারত কোচ নওশাদ মুসা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবশ্য ভিএআর নিয়ে নিজের বিরক্তির কথাই শোনালেন ভারত কোচ। তবে তাঁর কথায় বিরক্তির চেয়ে রসিকতার সুরই ছিল বেশি। নওশাদের বিরক্তির কারণও আছে। ম্যাচে ভিএআরের হস্তক্ষেপের পর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে।

৪৭ মিনিটে কিনজাং তাশির গোলে ব্যবধান কমায় ভুটান। শুরুতে গোলটি অফসাইডের কারণে বাতিল করেছিলেন সহকারী রেফারি। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোলের অনুমোদন দেন মূল রেফারি। এরপর ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করেন রেফারি।

অর্থাৎ ভিএআরের দুই সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে।ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই ভিএআর নিয়ে প্রশ্ন শুনে নওশাদ বলেন, ‘সত্যি বলতে, আমার ভালো লাগেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর