advertisement
advertisement

সামরিক প্রশিক্ষণে যোগ দেবেন লি নো, স্ট্রে কিডসের সামনে কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
সামরিক প্রশিক্ষণে যোগ দেবেন লি নো, স্ট্রে কিডসের সামনে কী

লি নো

advertisement

কে-পপের জনপ্রিয় বয় গ্রুপ স্ট্রে কিডসের সদস্য লি নো ২০২৭ সালের প্রথম প্রান্তিকে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শুরু করবেন। ৫ নভেম্বর গ্রুপটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। লি নো হবেন স্ট্রে কিডসের প্রথম সদস্য, যিনি সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন।জেওয়াইপি জানিয়েছে, আগামী বছরের প্রথম তিন মাসে গ্রুপটির কিছু নির্ধারিত কার্যক্রমে লি নোকে পাওয়া না–ও যেতে পারে।

তবে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগে বিভিন্ন কনটেন্ট প্রকাশ ও ব্যক্তিগত কার্যক্রমের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি। তাঁর যোগদানের নির্দিষ্ট তারিখ ও সামরিক দায়িত্বের ধরন এখনো প্রকাশ করা হয়নি।১৯৯৮ সালে জন্ম নেওয়া লি নোর বয়স ২০২৭ সালে ২৯ বছর হবে। গত আগস্টে নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সামরিক দায়িত্ব পালন নিয়ে কথা বলেছিলেন তিনি।

লি নো বলেছিলেন, ‘আমি মনে করি, সামরিক দায়িত্ব পালন করা স্বাভাবিক একটি কর্তব্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর