advertisement
advertisement

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ

advertisement

দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ ৩ প্রসেসরে চলা লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২–ইন–১ ১৪আইপিএইচ১১’ মডেলের ল্যাপটপটিতে কোপাইলট চ্যাটবট যুক্ত থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যায়।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬০ ডিগ্রি কনভার্টেবল ২–ইন–১ সুবিধার স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র‍্যাম ও ৫১২ গিগাবাইটের পিসিআই–ই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে। ফলে স্বচ্ছন্দে সফটওয়্যার চালুর পাশাপাশি যেকোনো ফাইল দ্রুত আদান–প্রদান করা যায়।

ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিকস কার্ড থাকায় ল্যাপটপটিতে উন্নত রেজোল্যুশনের ভিডিও গেম খেলাসহ ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।১৪ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস পর্দার ল্যাপটপটি মাল্টি–টাচ সমর্থন করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর