আবারও এমন আয়োজনে, নতুন কোনো জলযাত্রায়, নতুন স্মৃতি তৈরির অপেক্ষায় রইলাম
জল, জাহাজ আর একঝাঁক প্রাণবন্ত মানুষের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত—সব মিলিয়ে ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে।জীবনের ব্যস্ততার মধ্যে কখনো কখনো প্রয়োজন হয় একটু বিরতি, একটু আনন্দ, প্রয়োজন হয় পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন কিছু অনুভব করার। সেই নতুন অনুভূতির এক অনন্য সুযোগ হয়ে এসেছিল নৌপথে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল লঞ্চে করে নৌ ভ্রমণ।
নদীর বুকে লঞ্চের চলার দৃশ্য, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ আর শীতল বাতাস—সবকিছু মিলিয়ে এক অন্য রকম ভালো লাগা কাজ করছিল।
লঞ্চের সামনে দাঁড়িয়ে দূরের দিগন্তের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন নদীর ঢেউয়ের সঙ্গে কোথায় হারিয়ে যাচ্ছে।কিছু মুহূর্ত ছবি হয়ে থাকে, কিছু অনুভূতি হয়ে বাঁচেএই ভ্রমণ ছিল নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, পুরোনো সম্পর্কগুলো আরও গভীর করা এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক সুন্দর উপলক্ষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।