advertisement
advertisement

বিয়ের চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
বিয়ের চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

স্বামীর সঙ্গে নিহত রিমা দে

advertisement

চট্টগ্রামের রাউজানে বিয়ের ৪ মাস ৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।নিহত নববধূর নাম রিমা দে (১৯)।

তিনি ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দম্পতির মেয়ে। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। তবে পুলিশের ধারণা, ওই নববধূ আত্মহত্যা করেছেন।রিমার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর জুলাইয়ে রিমা দের সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের অয়ন খাস্তগীর (২৬) বিয়ে হয়।

বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রিমা দের বনিবনা হচ্ছিল না।নিহত রিমার মা প্রভা রাণী দে বলেন, গতকাল রাতে তাঁরা খবর পান ঘরের সিঁড়ি থেকে পড়ে তাঁর মেয়ে আঘাত পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর