নামদেমুন বাজারে স্কার্ফ বিক্রেতার সঙ্গে ক্রেতা লি জি-হিউন
সকাল গড়াতেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নামদেমুন বাজারের প্রধান গলি ঘিরে ফেলেন বেসরকারি নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা। নিরাপত্তাবেষ্টনীর ভেতরে টোকেন নম্বর হাতে নিয়ে সারিবদ্ধভাবে ধীরে ধীরে এগোচ্ছেন ক্রেতারা। এই সারিতে দাঁড়ানো মানুষের বেশির ভাগই মধ্যবয়সী নারী, যাঁরা এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন।বিপুল উৎসাহ নিয়ে আসা এসব মানুষের সামনেই পসরা সাজিয়ে স্কার্ফ বিক্রি করছেন এক দোকানি।
১০ হাজার ওনে (প্রায় ৬ দশমিক ৮০ ডলার) ৬টি স্কার্ফ দিচ্ছেন তিনি, যার প্রতিটি প্রায় ১ দশমিক ১৫ ডলারের সমান। ‘স্কার্ফ আজোসি’ বা ‘স্কার্ফ আংকেল’ নামে পরিচিত হয়ে ওঠা এই বিক্রেতা এখন রীতিমতো জাতীয় আলোচনার বিষয়।এই দোকানির জনপ্রিয়তার কারণ হলো, ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করার অদ্ভুত এক কৌশল। ক্রেতাদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, ‘টাকা খরচ করবেন না।
এটা আপনাকে মানাবে না।’আন্তরিকতাপূর্ণ স্পষ্টবাদিতা ও মজার বিক্রয়কৌশলের পাশাপাশি তাঁর চেহারার প্রশংসা—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দোকানি এখন বড় তারকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।