বিভিন্ন কারখানায় যাচ্ছেন শ্রমিকেরা। আজ রোববার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায়
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব এলাকার কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা।আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর তথ্য অনুযায়ী, কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন।
তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন।বন্ধ কারখানাগুলোর সামনে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।