কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ব্যবসায় সাফল্যের কারণে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ছিল। তবে সাম্প্রতিক দরপতনে বড় ধরনের সম্পদহানির মুখে পড়েছেন কোম্পানিটির বর্তমান ও সাবেক ছয় নির্বাহী ও পরিচালক। ফোর্বসের ১৩ নভেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তাঁদের সম্মিলিত সম্পদমূল্য কমেছে ৫ দশমিক ৬ বিলিয়ন বা ৫৬০ কোটি ডলার।
তাঁদের মধ্যে তিনজন শতকোটিপতির তালিকা থেকে ছিটকে পড়েছেন।সম্পদহানির পরও ছয়জনের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি ডলার। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন এনভিডিয়ার পরিচালক টেঞ্চ কক্স। তাঁর সম্পদ কমেছে ২ দশমিক ২ বিলিয়ন বা ২২০ কোটি ডলার।
বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার।কোম্পানিটির আরেক পরিচালক ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী মার্ক স্টিভেনসের সম্পদ কমেছে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।