advertisement
advertisement

বিদায়, জাদুকর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
বিদায়, জাদুকর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন মেসি

advertisement

ফুটবলের জাদুকর! এ কথা বললেই একজন মানুষের ছবি চোখের সামনে ভেসে ওঠে। যাঁর জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বলে আজ গোটা বিশ্ব কাঁদছে। তিনি ফুটবলের মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি। তাঁকে নিয়ে লিখতে গেলে হয়তো পাতার পর পাতা শেষ হয়ে যাবে। লিওনেল মেসিমেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালের ১৭ আগস্ট। দীর্ঘ ক্যারিয়ারের পর্দা নামল ২০২৬ সালের ৬ অক্টোবর।

মেসির জীবনে এমন সব ঘটনা ঘটেছে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। শেষ ম্যাচেও মেসির খেলা দেখে মনে হয়নি, এখনই তাঁর বিদায় নেওয়ার সময়। অথচ বয়স যে ৩৯ বছর। ফুটবলেরর এই কিংবদন্তির ড্রিবলিং, পাস কিংবা গোলগুলো আজ অতীত। কিন্তু তাঁর স্মৃতিগুলো আমাদের মনে চিরদিন অমলিন হয়ে থাকবে। ২০২২ বিশ্বকাপ উঁচিয়েই তিনি আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করেছেন। ২০২৬ বিশ্বকাপেও দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনালে।

যদিও শিরোপা ধরে রাখতে পারেননি; কিন্তু বীরের বেশে মাঠ ছেড়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর