advertisement
advertisement

খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তারা মার্কেট এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যার পর ঘটনাস্থলে অনেক মানুষ ভিড় করেন

advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আল আমীনকে (৪০) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন লোকজন।নিহত রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

অভিযুক্ত আল আমীন একই এলাকার আবদুল আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তারা মার্কেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রনি। এ সময় আল আমীন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।এর প্রায় আধা ঘণ্টা পর আল আমীন ঘটনাস্থলে ফিরে এসে উপস্থিত লোকজনের কাছে রনিকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর