advertisement
advertisement

চীনের চেয়ে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়ার জন্য রাজীব গান্ধীকে কেন দায়ী করছেন জয়শঙ্কর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
চীনের চেয়ে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়ার জন্য রাজীব গান্ধীকে কেন দায়ী করছেন জয়শঙ্কর

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

advertisement

কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে বিপুল আলোড়নের মধ্যেই তাঁর স্বামী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমালোচনায় মুখর হলেন ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গতকাল শনিবার রাজধানী দিল্লিতে এক বেসরকারি অনুষ্ঠানে তিনি বলেন, রাজীব গান্ধীর একটি ভুলের জন্য ভারত ও চীনের অর্থনৈতিক বৈষম্য এবং দুই দেশের অর্থনীতির ফারাক এতটা বেড়ে গেছে।সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ অংশ নিয়ে শনিবার জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী হয়ে রাজীব যদি আর্থিক সংস্কারের কাজে মনোযোগী হতেন, তা হলে চীনের সঙ্গে ভারতের অর্থনীতির ফারাক এত বিপুল হতো না।জয়শঙ্কর বলেন, আশির দশক পর্যন্ত ভারত ও চীনের আর্থিক মানদণ্ড প্রায় একই ধরনের ছিল।

দুই দেশের মাথাপিছু আয় কাছাকাছি ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর