advertisement
advertisement

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

রোমেলু লুকাকু

advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বেলজিয়ামের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করার পর আজ অবসরের সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা লুকাকু বেলজিয়ামের সোনালি প্রজন্মের সারথি।

২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় হওয়ায় তাঁর বড় ভূমিকা ছিল।ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাঁদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলকে সাহায্য করার জন্য আমাকে অনুপ্রাণিত করা ও আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ জানাই।

যাত্রাটা দারুণ ছিল এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন ফেনারবাচের স্ট্রাইকার লুকাকু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর