advertisement
advertisement

জুলাইয়ের হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
জুলাইয়ের হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

আদালতে শুনানি শেষে সাঈদ খোকনকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সিএমএম আদালত, ঢাকা। ১৭ নভেম্বর ২০২৬

advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহতের মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। আজ সকাল ৭টার দিকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।

সাঈদ খোকনকে আব্দুল মোতালিব হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে এই মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে চেয়ে বিকেলে সিএমএম আদালতে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর