advertisement
advertisement

পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল

এক্স অ্যাঞ্জেল ও পিকাবুর মধ্যে সম্প্রতি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান এবং পিকাবুর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার উপস্থিত ছিলেন

advertisement

ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইকুইটি ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান।

পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার।এ ছাড়া পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই ও সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, ‘এক্স অ্যাঞ্জেল দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।

পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ আমাদের সেই লক্ষ্য।’পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, ‘এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর