advertisement
advertisement

পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬

যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ

advertisement

২০২৬ সাল পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে। বছরের বিভিন্ন সময়ে দাবদাহ, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বিশ্বের হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জনপদ, ঘরবাড়ি ও কৃষিজমি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব চরম আবহাওয়ার ঘটনা আরও ভয়াবহ হয়ে উঠেছে।বছরের শুরুতেই অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দাবানলে পুড়তে থাকে দেশটির বিভিন্ন এলাকা।

ফেব্রুয়ারিতে ব্রাজিলে রেকর্ড বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৭২ জন। মার্চে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়।এপ্রিল মাসে মাইক্রোনেশিয়া, গুয়াম ও সাইপানে আঘাত হানে সুপার টাইফুন সিনলাকু। ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগের বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মে মাসে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে তাপমাত্রা পৌঁছায় ৫২ ডিগ্রি সেলসিয়াসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর