advertisement
advertisement

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

যৌনতা আর ভূত যখন দর্শক টানার উপায়, বি গ্রেড সিনেমার অন্য ভুবন। কোলাজ

advertisement

যৌনতার উপস্থিতি, ভৌতিক গল্প, সহিংসতা, অপরাধ আর অদ্ভুত সব কাহিনি—একসময় ভারতীয় সিনেমার এক বড় দর্শকশ্রেণিকে মাতিয়ে রেখেছিল বি গ্রেড সিনেমা। বড় তারকা কিংবা কোটি টাকার বাজেট ছাড়াই এসব ছবি ব্যবসা করেছে। রামসে ব্রাদার্স থেকে কান্তি শাহ, সিল্ক স্মিতা থেকে শাকিলা—এই সিনেমার জগতে তৈরি হয়েছিল আলাদা এক সাম্রাজ্য। কিন্তু সেই রমরমা কেন থেমে গেল? কোথায় হারিয়ে গেলেন এই ধারার নির্মাতা ও অভিনয়শিল্পীরা?

মূলধারার বাইরে অন্য এক বলিউড বলিউডের ইতিহাসে আলোচনার কেন্দ্রে থাকেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান কিংবা রাজ কাপুরের মতো তারকারা। তাঁদের সিনেমা ঘিরে তৈরি হয় উন্মাদনা, কোটি কোটি টাকার ব্যবসা, পুরস্কার আর প্রচারের জৌলুশ। কিন্তু এই চাকচিক্যের আড়ালে বহু বছর ধরে চলেছে আরেকটি চলচ্চিত্রশিল্প। সেখানে বড় তারকা ছিল না, নামী পরিচালক ছিলেন না, ছিল না বিশাল বাজেটের আয়োজন। তবু দর্শক ছিল, ব্যবসা ছিল, ছিল নিজস্ব এক বাজার।

এই সিনেমাগুলোর নাম বি গ্রেড ছবি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর