অনেক প্রিম্যাচিউর শিশুর রেটিনার একটি জটিল সমস্যা দেখা দিতে পারে
আজ ১৭ নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। প্রিম্যাচিউর শিশু বা অপরিণত শিশু হলো তারা, যারা মাতৃগর্ভে ৩৭ সপ্তাহ সমাপ্ত করার আগেই পৃথিবীতে জন্মলাভ করে। অপরিণত শিশু জন্মের অনেক কারণ আছে—মায়ের অপুস্টি, কিশোরী বয়সে মা হওয়া, মায়ের দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদি। বর্তমানে অপরিণত শিশু জন্মের হার বেড়েছে, আগে অপরিণত নবজাতককে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না, এখন আধুনিক চিকিৎসায় সেটা সম্ভব হচ্ছে।
সময়ের আগে জন্ম নেওয়া এই নবজাতকদের শ্বাসকস্ট, জন্ডিস, রক্তে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। অপরিণত শিশুদের অনেককেই নবজাতক ইউনিটে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। যারা বেঁচে থাকে, তাদেরও পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ও একটি ভয়াবহ জটিলতা হলো, চোখের রেটিনার সমস্যা বা আরওপি (রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি)। আরওপি কী, কেন হয় এটা রেটিনার একটি জটিল রোগ।
এতে রেটিনার রক্তনালির অস্বাভাবিক বৃদ্ধির জন্য রেটিনা ছিঁড়ে যায়।কাদের হয়● যারা ৩৫ সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে।● যাদের জন্মকালীন ওজন ২ হাজার গ্রামের কম।● যারা নবজাতক ইউনিটে অনেক দিন ধরে বেশি বেশি অক্সিজেন পাচ্ছে।● যাদের রক্তে সংক্রমণ দেখা দিয়েছে এবং অ্যান্টিবায়োটিক পাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।