advertisement
advertisement

সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়

পুনব্যবহার শিল্পকর্ম কপ-৩১ এর নানা ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। আন্তালিয়া, তুরস্ক

advertisement

পুনব্যবহার শিল্পকর্ম কপ-৩১ এর নানা ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। আন্তালিয়া, তুরস্কতুরস্কের আনতালিয়ার বাচেলিয়েভের এলাকার আলতানদিগের একটি হোটেলে থাকছি জলবায়ু সম্মেলনে আসা বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে। আলতানদিগ নতুন শহর। পাশেই রোমান স্থাপত্য হাড্রিয়ান গেট, সেলজুক স্থাপত্যের প্রতীক ইভলি মিনার, পুরোনো শহর কালেইচি ও সমুদ্রসৈকত। হোটেলের পাশেই আয়দিন কাঞ্জা উদ্যান, যা আলতানদিগের এক উন্মুক্ত ফুসফুস।

কাঞ্জা পার্ক থেকেই গত শনিবার শুরু হয় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ‘পিপলস ক্লাইমেট মার্চ’। প্রায় ১০ হাজার মানুষ ‘মুনাফার আগে মানুষ ও পৃথিবী’, ‘দূষণকারীদের ক্ষতিপূরণ দিতে হবে’ কিংবা ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করো’ স্লোগানে মুখর করেন আনতালিয়ার রাজপথ।কেবল শরীরচর্চা, ভ্রমণ, বিনোদন বা বিশ্রাম নয়; নাগরিকদের জমায়েতের জন্য নগরে কাঞ্জার মতো উন্মুক্ত নাগরিক উদ্যানও জরুরি। ঢাকা শহরের নিহত উদ্যান আর খেলার মাঠগুলোর কথা আমার খুব মনে হয়।

হাতে গোনা ধনীদের গাড়ি নামবে বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নামিয়ে এক চা–চামচের সমান পান্থকুঞ্জ পার্কটিকে উধাও করে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর