ময়মনসিংহ মেডিকেলের মর্গ থেকে মেহেদী হাসানের মরদেহ বুঝে নিতে দাপ্তরিক প্রক্রিয়া সারছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার বিকেল চারটার দিকে।
ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গ থেকে মরদেহ বুঝে নেন তিনি। তাঁর ইচ্ছা ছিল স্বামীর লাশ বাড়িতে দাফন করার। কিন্তু হুমকির কারণে মেহেদীর নানার বাড়িতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।বিষয়টি সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রথম আলোকে নিশ্চিত করেছেন মিম আক্তার।
এর আগে স্বামীর লাশ বাড়িতে নেওয়ার জন্য সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরের মাসকান্দা এলাকার গণসার মোড়ে অপেক্ষা করছিলেন তিনি।
মেহেদীর নানার বাড়ি গণসার মোড়ে।মিম প্রথম আলোকে বলেন, স্বামীর মরদেহ বাড়িতে নেওয়া হলে পুড়িয়ে ফেলা হতে পারে বলে বিভিন্ন জনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়।শেষ পর্যন্ত মেহেদীর লাশ তাঁর নানার বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেন স্বজনেরা।পিটুনিতে নিহত মেহেদী হাসানমেহেদীর মরদেহ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁর নানার বাড়ির সামনে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।