advertisement
advertisement

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

আবারও সাফ ফুটবলে চ্যাম্পিয়ন ভারত

advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। অথচ ফুটবল দেখাল ভিন্ন এক ছবি।আজ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সৌহার্দ্যের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল ভারত ও পাকিস্তান।

সাফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তান দলকে প্রথমে গার্ড অব অনার দেয় চ্যাম্পিয়ন ভারত। এরপর ভারতীয় খেলোয়াড়দেরও গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় পাকিস্তান দল।দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য বিনিময় যেন মনে করিয়ে দিল, মাঠের লড়াই শেষ হলেও প্রতিপক্ষের প্রতি সম্মান হারিয়ে যায় না।অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ছিল বাড়তি আগ্রহ।

রাজনৈতিক বৈরিতার প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছিল দুই দলের কোচের কাছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর