advertisement
advertisement

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

ধর্ষণ

advertisement

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে (৩৮) পরীক্ষা–নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে ওই নারী অভিযোগ করেছেন।

আজ মঙ্গলবার তিনি থানায় মামলা করেন।আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাহমুদুল হাসানকে আটক করে পুলিশ। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করানোর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ওই নারী। গতকাল দুপুর ১২টার পর সেখানে গেলে তাঁকে জানানো হয় যে তখন পরীক্ষা করা সম্ভব হবে না।

এ সময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন।পুলিশের ভাষ্য অনুযায়ী পরে মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর