বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন জ্বলছে। আজ সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র বলছে, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়।
এরপর সংসদ সদস্যের (এমপি) বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।শরীফ রফিকুজ্জামান, আহ্বায়ক, গোপালগঞ্জ জেলা বিএনপিবিভিন্ন মাধ্যমে শুনেছি সংসদ সদস্য এসএম জিলানির বাড়িতে আগুন দেওয়া হয়েছে।এমপির বাড়িতে আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে।
বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক ভাঙচুর চালাচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।