পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল।
বাসে কোনো যাত্রী ছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা–পুলিশ।মহাখালীর আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে আগুন দিয়েছে।
তবে কেউ হতাহত হননি।মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।