আদালত চত্বরে আইনজীবীকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বর, ঢাকা। ১৭ নভেম্বর ২০২৬
সাঈদ খোকনের রিমান্ড শুনানির আগে আদালত চত্বরে বিক্ষোভ করার মধ্যে একজন আইনজীবীসহ কয়েকজনকে মারধর এবং একজন সাংবাদিককে হেনস্তা করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবি সাঈদ খোকনকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।সাঈদ খোকনকে আদালতে হাজির করা হবে, এমন খবরে দুপুর থেকেই আদালত চত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি এবং সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।