advertisement
advertisement

মাথায় আঘাতের পর স্মৃতি হারানো ও ফিরে পাওয়ার ঘটনা কতটা বাস্তব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
মাথায় আঘাতের পর স্মৃতি হারানো ও ফিরে পাওয়ার ঘটনা কতটা বাস্তব

মাথায় আঘাতের পর স্নায়বিক ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরি

advertisement

মাথায় আঘাত পাওয়ার পর স্মৃতিশক্তি হারানো কিংবা হুট করে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়ার ঘটনা সিনেমায় প্রায়ই দেখা যায়। সম্প্রতি বেবী খাতুনের এমনই এক চমকপ্রদ ঘটনার খবর অনেকের কাছেই সিনেমার কাহিনির মতো মনে হচ্ছে। তবে বাস্তব জীবনে এমন ঘটনা ঘটলে এর পেছনের স্নায়বিক কারণ এবং ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরিস্মৃতি কীভাবে কাজ করেস্মৃতি তৈরি, সংরক্ষণ ও মনে করার কাজে মস্তিষ্কের বিভিন্ন অংশের সমন্বিত নেটওয়ার্ক কাজ করে।

মস্তিষ্কের হিপোক্যাম্পাস নতুন স্মৃতি তৈরি ও সংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর প্রি-ফ্রন্টাল কর্টেক্স তথ্য ধরে রাখা, সাজানো ও স্মৃতি পুনরুদ্ধারের মতো কাজে ভূমিকা রাখে। মাথায় জোরালো আঘাত লাগলে মস্তিষ্কের কোষে সাময়িক রক্তপ্রবাহের ব্যাঘাত ঘটতে পারে, ফুলেও যেতে পারে। মস্তিষ্কের কোষ ও স্নায়ুর কার্যক্রম ব্যাহত হতে পারে।

কোষের ভেতরে রাসায়নিক ও বিপাকীয় পরিবর্তন এবং স্নায়ুর সংযোগের কার্যকারিতায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কার কথাও বলেন বিশেষজ্ঞরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর