advertisement
advertisement

রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের সমাবেশে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ সকালে

advertisement

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দেওয়ার পর এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন আশ্রয়শিবির থেকে আসা অন্তত ৩৫ হাজার রোহিঙ্গা অংশ নেন।সমাবেশে রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আজকে (শুক্রবার) সকালে আমি এখানে এসেছি একটা বিশেষ দিনে, একটা ঐতিহাসিক মুহূর্তে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর