advertisement
advertisement

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

গাড়িতে থেকেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার বিকেলে

advertisement

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।’ তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইজিপি আলী হোসেন বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি।

আগামী দিনেও ভালো থাকবে।’ স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর