সৌরবিদ্যুৎ
প্রায় সাড়ে চার কোটি ডলার বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকাঠামো বিনিয়োগকারী সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে গঠিত বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা ও দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তিঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।হুমায়ুন কবির আরও বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো ও দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।