advertisement
advertisement

প্রথমবার মা হলেন সামান্থা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
প্রথমবার মা হলেন সামান্থা

প্রথমবার মা হলেন সামান্থা। কোলাজ

advertisement

প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সংসারে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর জানান সামান্থা ও রাজ। তাঁদের দেওয়া ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল। ছবির সঙ্গে লেখা, ‘আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। জন্ম ১৯ নভেম্বর ২০২৬।

আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’ ছোট্ট এই ঘোষণার পরপরই শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর। প্রেম থেকে বিয়ে, এবার মা–বাবা রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার পরিচয় কাজের সূত্রে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় মৌসুমে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। পরে ‘সিটাডেল: হানি বানি’তে আবার একসঙ্গে কাজ করেন তাঁরা।

রাজ ও তাঁর দীর্ঘদিনের সহযোগী কৃষ্ণা ডিকে পরিচালিত এই সিরিজে সামান্থাকে দেখা যায় অ্যাকশনধর্মী চরিত্রে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর